Insagram
কিছু কিছু বিষয়
আমরা নিজেরা মেনে চলার চেষ্টা করলেও শিশুদের ব্যাপারে মোটেও গুরুত্ব দিই না। ভাবি, ও তো
এখনও ছোট,
একটু বড় হোক,
নিজে নিজেই শিখে নিবে বা আমরাই শিখিয়ে দেব। অথবা
বড় হলে এসব অভ্যাস আপনা আপনিই চলে যাবে। এই
ভুল ধারণার বশবর্তী হয়ে কত শিশুর যে ভবিষ্যত আমরা নিজ হাতে নষ্ট করছি তার ইয়ত্তা নেই।
ফার্সীতে একটি প্রবাদ আছে, যার ভাবার্থ : ইমারতের প্রথম ইঁটটি যদি বাঁকা করে বিছানো হয় তবে তার উচ্চতা তারকালোক স্পর্শ করলেও শেষ পর্যন্ত তা বাঁকাই থাকবে।
আমাদের গ্রামাঞ্চলে আরেকটি প্রবাদ আছে ‘‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পরে করে ঠাসঠাস।’’
শিশুকাল যেমন মানুষের জীবনের সূচনালগ্ন তেমনি তখনকার শিক্ষাও প্রাসাদের ভিত্তিমূলের মতোই ভবিষ্যৎ জীবনের ভালো-মন্দের ভিত্তি। তাই এ সময় একবার শিশুর স্বভাব খারাপ হতে দিলে পরে আর তা শোধরানো সম্ভব হয় না। পাকা বাঁশের মতো তা অনমনীয় হয়ে যায়। আসলে কেউই মায়ের পেট থেকে খারাপ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে না। প্রয়োজনীয় সুশিক্ষার অভাব এবং পারিপার্শ্বিক পরিবেশ-প্রতিবেশের কারণেই সে খারাপ পথে পা বাড়ায়।
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-প্রতিটি শিশুই ফিতরাতের (স্বভাব ধর্মের) অধিকারী হয়ে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদী, নাসারা বা অগ্নিপূজক বানায়। (সহীহ বুখারী, হাদীস ১৩৮৫)